হোম > শিক্ষা

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব পিসা। ছবি: সংগৃহীত

ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসায় ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন নেই।

১৩৪৩ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পিসা ইতালির শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণাভিত্তিক শিক্ষা ও দীর্ঘ ঐতিহ্যের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২০টি বিভাগ রয়েছে। এখানকার সাবেক শিক্ষার্থীদের মধ্যে গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি ও গণিতবিদ ভিটো ভলতেরা উল্লেখযোগ্য।

যেসব বৃত্তি পাওয়া যাবে

বিশ্ববিদ্যালয় ও ইতালিয়ান সরকারের সহায়তায় বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য—

  • ইউএনআইপিআই স্কলারশিপ
  • ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বৃত্তি
  • ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট ইন ইতালি স্কলারশিপ
  • ডিএসইউ স্কলারশিপ

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব পিসার বিভিন্ন বৃত্তির কিছু বিশ্ববিদ্যালয় নিজে অর্থায়ন করে, আবার কিছু ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো অনুদান দেওয়া হবে। এই অর্থ শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয়ে সহায়তা করবে।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

  • কৃষি ও ভেটেরিনারি বিজ্ঞান
  • প্রকৌশল
  • স্বাস্থ্যবিজ্ঞান
  • মানবিক বিভাগ
  • গাণিতিক, পদার্থ ও প্রাকৃতিক বিজ্ঞান
  • সামাজিক বিজ্ঞান

আবেদনের যোগ্যতা

ইউনিভার্সিটি অব পিসার ডিএসইউ বৃত্তির জন্য আবেদন করতে হলে—

  • আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
  • ইউনিভার্সিটি অব পিসার কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে
  • ভালো একাডেমিক ফল থাকতে হবে
  • আইইএলটিএস বা টোয়েফল বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আরও তথ্য ও আবেদনের বিস্তারিত পাওয়া যাবে লিঙ্কে

আবেদনের শেষ সময়

সেপ্টেম্বর ২০২৬।

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ