হোম > শিক্ষা

জবিতে আধুনিক গবেষণাগার উদ্বোধন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে আধুনিক অণুজীববিজ্ঞান গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় গবেষণাগারটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

অণুজীব বিজ্ঞানবিষয়ক উচ্চতর গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অর্থায়নে এই ল্যাবরেটরি স্থাপন করা হয়। এই অত্যাধুনিক গবেষণাগারে রিয়েল টাইম পিসিআর, বায়োসেফটি কেবিনেটের (বিএসএল-২) সুবিধাসহ আরও অনেক আধুনিক যন্ত্রপাতি সংযোজিত করা হয়েছে। 

গবেষণাগারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গবেষণাগারটিতে ইমার্জিং/ইনফেকশন প্যাথোজেন ডিটেকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স (এএমআর), ওয়েস্ট-ওয়াটার মাইক্রোবায়োলজি, ফুড মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজিবিষয়ক গবেষণাগুলো করা সম্ভব হবে। 

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) প্রধান নির্বাহী বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. সমীর কুমার সাহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো কামালউদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, লাইফ ও আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়াসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

গবেষণাগার উদ্বোধন শেষে উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, ‘গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের অর্জন আরও সমৃদ্ধ হয়। উচ্চশিক্ষার প্রসার ও বিশ্বমানের গবেষণায় গবেষণাগারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে এগিয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।’ 

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ

এসএসসির পর সময়কে কীভাবে কাজে লাগাবে

ঢাবি নিয়ে মন্তব্য: বিতর্কের মুখে বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-২)

মালয়েশিয়ায় সরকারি বৃত্তির সুযোগ

এআইইউবি ও ভারতের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে শোকজ

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন