হোম > শিক্ষা

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা

আজকের পত্রিকা ডেস্ক­

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। ছবি: বিজ্ঞপ্তি

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা একজন খ্যাতিমান শিক্ষাবিদ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক সামসাদ দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত আছেন।

সামসাদ মর্তূজা বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের একজন ফুলব্রাইট পোস্ট ডক্টরাল ফেলো। অধ্যাপক সামসাদ পেন বাংলাদেশ ও বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।

শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় তাঁর বহুমাত্রিক অবদান দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। ইউল্যাব কর্তৃপক্ষ মনে করে, অধ্যাপক সামসাদের নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাবে।

ব্যাংককে এআইএফওডি উইন্টার সামিটে এআইইউবির অংশগ্রহণ

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের

রমজানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের সিদ্ধান্ত চেম্বার আদালতে স্থগিত

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ সামলেছেন অধ্যাপক হাছিব, আছে গবেষণাকর্মও

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন ড. আবদুল হাছিব

লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

শিক্ষার্থীদের কেন ‘সমস্যার নোট’ রাখা উচিত

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়