হোম > শিক্ষা

রমজানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের সিদ্ধান্ত চেম্বার আদালতে স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রমজান উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নিয়মিত লিভ টু আপিল পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এর আগে গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে রুলসহ আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এর আগে, গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। তবে নোটিশে কাজ না হওয়ায় গত ২০ জানুয়ারি রিট করেন তিনি।

আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকেই রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরেরা স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়। এতে রোজা রাখার অভ্যাস হতে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়; যা ধর্মীয় আচার-চর্চার অন্তরায়। এ ছাড়া রমজানে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

নিজেকে বিজয়ী করার ৬ শিক্ষা

সহজ কৌশলে আত্মবিশ্বাসী আলাপ: পর্ব-২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম হলেন ব্রাহ্মণবাড়িয়ার মিজান

‎পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি বন্ধে আইন হালনাগাদ হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী

ইংরেজি চর্চা: ইংরেজিতে কথা এগোবেন যেভাবে (পর্ব-১)

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী

ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন: সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

দেশে সুযোগ না হলেও হার্ভার্ডে সফল আসিফ