হোম > শিক্ষা

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ

স্নাতকোত্তরে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে,২০২২।

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এ ছাড়া প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা, গবেষণা সহায়তা ও বিমান খরচ প্রদান করা হবে।

শিক্ষার্থীরা ফিজির ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিক, পাপুয়া নিউগিনির পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অব টেকনোলজি, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি, রোডস বিশ্ববিদ্যালয়, স্টেলেনবোশ বিশ্ববিদ্যালয়, জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয় ও ভেন্ডা বিশ্ববিদ্যালয় এবং শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় ও শ্রী জয়বর্ধনেপুরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। 

আবেদনকারীদের অবশ্যই কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে। শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবেন না। নির্দিষ্ট বয়সসীমা নেই। আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে। 

আবেদন করতে ক্লিক করুন এখানে।

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা