হোম > শিক্ষা

নবম-দশমে থাকছে না আলাদা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম-দশম শ্রেণি থেকে আলাদা কোন বিভাগ থাকবে না। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ১০০টি করে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। 

শিক্ষামন্ত্রী দীপু মনি আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করা হলে সরকারপ্রধান তা অনুমোদন করেছেন বলে শিক্ষামন্ত্রী জানান। 

দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার। এই শিক্ষাক্রম শুরুর পর দশম শ্রেণিতে একটি এবং দ্বাদশ শ্রেণিতে আরেকটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। অন্য শ্রেণিতে হবে সমাপনী পরীক্ষা। 

মন্ত্রী বলেন, নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। নবম শ্রেণি থেকে সবাইকে ১০টি করে বই পড়তে হবে। একাদশ শ্রেণিতে উঠে শিক্ষার্থীরা বিভাগ পছন্দের সুযোগ পাবেন। 

এইচএসসির ফল: ইংরেজি-আইসিটিতেই বিপর্যয়

টানা দুই বছর শূন্য পাসের পর এবার কলেজের ‘মান রাখল’ একজন

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো সীতাকুণ্ডের রাব্বি এবারও পেলেন জিপিএ-৫

যে কারণে ১৫ বছরের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার সর্বনিম্ন

লক্ষ্মীপুরে পাসশূন্য পাঁচ কলেজ, পাসের হার ৪১.২৯ শতাংশ

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি, আবেদন ২৪ ডিসেম্বর পর্যন্ত

এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা

এবারও এইচএসসি ও সমমানে ছাত্রীদের পাসের হার বেশি