হোম > শিক্ষা

জাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক আমির হোসেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে, তত দিন তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পৃথক এক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. বোরহান উদ্দিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ড. এম মাহফুজুর রহমান-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ড্যাফোডিলে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক লোকবক্তৃতা অনুষ্ঠিত

ঢাবির দুই অনুষদে নতুন ডিন

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য: আন্তশিক্ষা বোর্ড

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গবেষণা সম্মেলন

গবেষণা অনুদান পেলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন

জার্মানিতে উচ্চশিক্ষা: সাংবাদিকতায় আগ্রহীদের জন্য বৃত্তির সুযোগ

ডিআইএর প্রতিবেদন: ‘সিটি অ্যালাউন্সের’ নামে লুটপাট সিটি কলেজে

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত