হোম > শিক্ষা

ক্লাসে ফিরতে পারল না ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে স্কুলে ফিরতে পারল না কোমলমতি ওই শিক্ষার্থীরা। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই খারিজ আদেশ দেন। 

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলে হাইকোর্টের রায় বহাল রইল। 

হাইকোর্টের রায় অনুসারে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিতে আইনগত কোনো বাধা নেই। এরই মধ্যে অনেকে যোগাযোগ করছেন ভর্তির জন্য। 

এর আগে বয়সসীমা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে গত ২১ মে রায় দেন হাইকোর্ট। রায়ে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। 

ওই রায়ের ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশ করা হয়। এরপর ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে পৃথক লিভ টু আপিল করা হয়। 

লিভ টু আপিলের পক্ষে ছিলেন—জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মুস্তাফিজুর রহমান খান।

শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস, অবস্থান কর্মসূচি

জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসির আলোচনা: শিক্ষামন্ত্রী

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

‎এসএসসি পাস করতে যেন স্কুলিং ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

রোমানিয়া: বুকারেস্ট সামার স্কুলে অংশ নেওয়ার সুযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের টানা ছুটি আসছে

শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত নেওয়ার মনস্তাত্ত্বিক কৌশল

পাঠ্যবইয়ে বদল: সরকার আসে, পড়া বদলায়

ফেসবুকে আপত্তিকর পোস্ট করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ