হোম > শিক্ষা

আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, আগের সরকারের সময় মার্চের আগে পুরোপুরি বই দেওয়া হয়নি। বই ছাপানোর বিষয়ে দেশের সক্ষমতাটুকু এবারই প্রথম দেখা যাচ্ছে। দেরি তো হবেই। বোঝা গেল যে, দেশের ভেতরে আপাতত কিছু ঘাটতি আছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নতুন বই ছাপার কার্যক্রম এবার দেরিতে শুরু হয়েছে।

দেরির কারণও ব্যাখ্যা করে তিনি বলেন, বই পরিমার্জন করতে হয়েছে। পরিবর্তন করতে হয়েছে শিক্ষাক্রম। বইয়ের সংখ্যাও অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না।

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নিউজিল্যান্ডের নতুন পরামর্শ

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়

গ্রিন এনার্জি নিয়ে পড়ার সেরা সুযোগ