হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির বি ইউনিটের ফল প্রকাশ ‎

জবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ‎সোমবার (২ ফেব্রুয়ারি) বি ইউনিটের আহ্বায়ক ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এ লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন।

‎এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে।

‎এর আগে গত ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রতি আসনের জন্য ১০২ জন পরীক্ষা দেয়। ‎

‎এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা ও দেশের তিনটি বিভাগীয় শহরের মোট ১৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা আইনের খসড়া: নিষিদ্ধ হচ্ছে শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ও মানসিক নিপীড়ন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ

আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ব্রিটিশপিডিয়ায় আইইউবির অধ্যাপক মামুন হাবিব

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত

ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড’ জয়ী অধ্যাপক মাহবুব আলম

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শক্তিশালী প্রোফাইল গড়ে তুলবেন যেভাবে

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতিবিষয়ক কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন