হোম > শিক্ষা

সম্পূর্ণ অর্থায়িত গ্লোবাল কোরিয়া বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় গ্লোবাল কোরিয়া বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য আদর্শ। আবার কেউ ক্যাম্পাসের বাইরে এক রুমের ফ্ল্যাটে, বোর্ডিং হাউসে বা কোরিয়ায় পরিবারের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগও রয়েছে। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার কাছে পরিচিত।

সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। স্বাস্থ্যবিমা এবং রাউন্ড এয়ার টিকিট প্রদান করবে। আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেবে। মাসিক ভাতা প্রদান করবে। রিসার্চ প্রোগ্রামে সহায়তা দেওয়া হবে।

বৃত্তির মেয়াদ

স্নাতকোত্তর ডিগ্রির মেয়াদ ৩ বছর। পিএইচডি ডিগ্রির মেয়াদ ৪ বছর। এ ছাড়া গবেষণা কার্যক্রমের জন্য থাকবে আরও ৬ মাস।

বৃত্তির সংখ্যা

১ হাজার ৮২০টি।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি। অ্যাপ্লিকেশন ফরম। একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট। ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট (যদি থাকে)। দুটি রেকমেন্ডেশন লেটার। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)। রিসার্চ প্রপোজাল। স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়ে ভিন্নতা রয়েছে। আবেদনের পদ্ধতির ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

সূত্র: গ্লোবাল কোরিয়া বৃত্তির ওয়েবসাইট

গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর

এসএসসির চতুর্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর বিচার দাবিতে সহপাঠীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

আইইউবিতে আধুনিক মাশরুম চাষবিষয়ক কর্মশালা

আরও ২৬২ শিক্ষকের জাল সনদ শনাক্ত, ফেরত দিতে হবে বেতন-ভাতার প্রায় ৩ কোটি টাকা

৮০৩ দলের স্বপ্ন, একটিই মুকুট: ব্যবসায়িক কেস প্রতিযোগিতায় বিইউপির জয়

উত্তরা ইউনিভার্সিটিতে ‘সিআরটি প্রপোজাল ডিফেন্স ২০২৬’ অনুষ্ঠিত

জাপানের রাষ্ট্রদূতের নৈশভোজে ঢাবি উপাচার্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্তা