হোম > শিক্ষা

রাস্তায় নামতে হবে না, দাবি নিয়ে আমার কাছে আসো: শিক্ষা উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: পিআইডির সৌজন্যে

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তাঁরা রাস্তা দখল করে আন্দোলন করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো, সেগুলো পূরণ করা হবে। তার জন্য রাস্তায় নামতে হবে না।’

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অবরোধ, হামলা ও ভাঙচুর প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অনেক দাবি এরই মধ্যে থেমে গেছে। কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি সমাধান করব। কিছু কিছু দাবি আছে যেগুলো ন্যায্য না, এগুলো আমরা মানব না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে, যাত্রীদের আক্রমণ করা হচ্ছে, এগুলো করলে সাধারণ মানুষ কিছুদিন পর প্রতিরোধ করবে। সেদিক থেকে আমরা সুবিধায় আছি।’

জাবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জবি শিক্ষার্থীদের মৌন মিছিল

জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা: ববি হাজ্জাজ

বিসিএসে ভালো করার পাঁচ পরামর্শ

জবিতে শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি

ধর্ষণচেষ্টার ঘটনায় জাবিতে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

শিক্ষা প্রশাসনে বড় রদবদল, সরকারি ১০ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

পাঠকবন্ধুর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান্টের যাত্রা শুরু