হোম > শিক্ষা

ইউরোপে সম্পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ

শিক্ষা ডেস্ক

ইরাসমাস মুন্ডাসের আওতায় ইউরোপিয়ান মাস্টার্স ইন সাসটেইনেবল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং (ইএমএসএসই) প্রোগ্রামে ২০২৭-২৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর। দুই বছর মেয়াদি এই যৌথ স্নাতকোত্তর প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো বৃত্তি পাবেন। এ ছাড়া সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমাসহ প্রয়োজনীয় অন্যান্য খরচের সুবিধা রয়েছে। আবেদন করা যাবে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি করেছে ইরাসমাস মুন্ডাসের অর্থায়নে পরিচালিত ইএমএসএসই প্রোগ্রাম। ফ্রান্স, ইতালি, স্পেন ও আলবেনিয়ার চারটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বৃত্তির সুযোগ-সুবিধা

দুই বছর ধরে প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা।

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

স্বাস্থ্যবিমার সুবিধা।

প্রোগ্রামে অংশগ্রহণের প্রয়োজনীয় অন্যান্য খরচের সুবিধা।

ইউরোপের চারটি দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ।

সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্প খাতে ক্যারিয়ার গড়ার উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ।

পড়াশোনার বিষয় ও বিশেষায়ন

১. সিস্টেমস অব সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া পরিচালিত এ বিষয়ে সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন দিক শেখানো হবে।

২. অ্যাডভান্সড অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস ফর সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: ফ্রান্সের ইউনিভার্সিটি অব টেকনোলজি অব কম্পিয়েন পরিচালিত এ বিষয়ে পূর্বাভাস এবং বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার কৌশল শেখানো হবে।

৩. অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সিস্টেমস: স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব কাতালোনিয়া পরিচালিত এ বিষয়ে আধুনিক উৎপাদনব্যবস্থা নিয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ১৮০ ইসিটিএস ক্রেডিটের সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত তিন বছরের পড়াশোনা করতে হবে।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অথবা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের মতো সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

ইন্ডাস্ট্রিয়াল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাপ্লায়েড ম্যাথমেটিকসে ডিগ্রিধারীরাও প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আবেদনের সুযোগ পেতে পারেন।

নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার সনদ অথবা অনুমোদিত ছাড়ের প্রমাণ থাকতে হবে।

প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

১. বৈধ পাসপোর্ট।

২. স্নাতক ডিগ্রির সনদ অথবা গ্রহণযোগ্য সাময়িক সনদ।

৩. ইংরেজি ভাষা দক্ষতার সনদ অথবা অনুমোদিত ছাড়ের প্রমাণ।

৪. জীবনবৃত্তান্ত (সিভি)।

৫. সর্বোচ্চ ৫০০ শব্দের

মোটিভেশন লেটার অথবা সর্বোচ্চ ৬০ সেকেন্ডের আত্মপরিচিতিমূলক ভিডিও।

৬. সুপারিশপত্র।

৭. শিক্ষাগত সনদসহ প্রয়োজনীয় নথিপত্রের ইংরেজি অনুবাদ।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ইএমএসএসই প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির যোগ্যতা, ইংরেজি ভাষার শর্ত ও বৃত্তির বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করা যাবে ইএমএসএসই প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদনের সময়সূচি

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭, প্যারিসের স্থানীয়

লিটারেচার রিভিউর মানচিত্রে স্টোরিবোর্ড

ঐতিহ্য, গবেষণা ও বিশ্বমানের উচ্চশিক্ষা

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন

এইচএসসির ফল: ইংরেজি-আইসিটিতেই বিপর্যয়

টানা দুই বছর শূন্য পাসের পর এবার কলেজের ‘মান রাখল’ একজন

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো সীতাকুণ্ডের রাব্বি এবারও পেলেন জিপিএ-৫

যে কারণে ১৫ বছরের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার সর্বনিম্ন

লক্ষ্মীপুরে পাসশূন্য পাঁচ কলেজ, পাসের হার ৪১.২৯ শতাংশ