হোম > শিক্ষা

স্কলারশিপ: চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন। ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য চালু থাকা শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোনো আবেদন ফি ছাড়াই এ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় সব ধরনের একাডেমিক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা প্রতিষ্ঠানে অন্তত দুই বছর অধ্যয়ন করেছেন, তাঁদের ক্ষেত্রে আইইএলটিএস বা টোফেলসহ আলাদা ভাষাদক্ষতার সনদ জমা দেওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম জিপিএ বা শ্রেণি অবস্থানের বাধ্যবাধকতাও নেই।

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান। এটি ‘সিএ৯ লিগ’র অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের নেতৃত্ব তৈরি করে আসছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী ২০২০ সালে এর অবস্থান ছিল বিশ্বে ১৬তম।

বৃত্তির সুযোগ-সুবিধা

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • বছরে ৪,০০০ মার্কিন ডলার ব্যক্তিগত ভাতা
  • আবাসন ও খাবারের সুবিধা
  • বেইজিংয়ে যাতায়াতের বিমানের টিকিট
  • দেশীয় শিক্ষাসফরের সুযোগ
  • পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী
  • স্বাস্থ্যবিমা সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রামের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে আন্তর্জাতিক, সম্পর্ক, চায়নিজ, ব্যবসা, বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি, মানবিক বিদ্যা, এশীয় অধ্যয়ন, সমাজবিজ্ঞান এবং জননীতি এসব বিষয়ে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। স্নাতক পর্যায়ে যেকোনো বিষয়ে অধ্যয়নরত বা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বিষয়ের বাধ্যবাধকতা নেই, সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্যই সুযোগ উন্মুক্ত।

ইংরেজি ভাষায় দক্ষতা

  • টোফেল পিবিটিতে ন্যূনতম ৬০০ নম্বর থাকতে হবে, অথবা
  • অনলাইনভিত্তিক টোফেলে ন্যূনতম ১০০ নম্বর থাকতে হবে, অথবা
  • আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে।

তবে যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যম পড়াশোনা করা প্রতিষ্ঠানে অন্তত দুই বছর অধ্যয়ন করেছেন, তাঁদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। প্রয়োজনীয় কাগজপত্র

  • অনলাইন আবেদন ফরম
  • সর্বোচ্চ ২ পৃষ্ঠার সিভি
  • দুটি প্রবন্ধ (নেতৃত্ববিষয়ক ৭৫০ শব্দ এবং ব্যক্তিগত বিবৃতি ৫০০ শব্দ)
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • তিনটি সুপারিশপত্র
  • ভিডিও পরিচিতি

প্রার্থী নির্বাচনে গুণাবলি

  • নেতৃত্বের দক্ষতা
  • নৈতিকতা ও সততা
  • একাডেমিক উৎকর্ষ
  • আন্তসাংস্কৃতিক দক্ষতা
  • উদার ও মুক্ত চিন্তাধারা
  • উদ্যোগী ও উদ্যোক্তা মনোভাব

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রয়োজনীয় সব কাগজপত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ওয়েবসাইটে দেখুন।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬। বাছাইপ্রক্রিয়া অক্টোবর থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এবং ২০২৭ সালের আগস্টে শিক্ষাবর্ষ শুরু হবে।

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার আশা শিক্ষামন্ত্রীর

নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন

সিন্ডিকেট ভাঙতে প্রাথমিকে শিক্ষক বদলি যাবে স্থানীয় প্রশাসনের হাতে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

ফিফা বিশ্বকাপ ২০২৬: শিক্ষার্থীদের চোখে এগিয়ে যেসব দল

ইউআইইউ মার্স রোভার: এশিয়া পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

অভিজ্ঞতা: সেন্ট পিটার্সবার্গে ৭ দিন

অস্ট্রেলিয়ার স্কুল কাউন্সিলে নির্বাচিত বাংলাদেশি পিএইচডি গবেষক রাবিউল আলম

এক ক্লিকে বৃত্তি ও এআই পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা: শক্তিশালী এসওপি লিখবেন যেভাবে