হোম > শিক্ষা

কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির অংশগ্রহণ

আজকের পত্রিকা ডেস্ক­

কিউএস ইন্ডিয়া সামিটে অংশগ্রহণ করেছে এআইইউবি। ছবি: বিজ্ঞপ্তি

কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ভারতের গোয়ায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি সামিট অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার এবং বৈশ্বিক উচ্চশিক্ষা সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ সম্মেলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি। সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন।

সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। তিন দিনব্যাপী এই সামিটে আন্তর্জাতিকায়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংসহ উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এআইইউবির নেতৃত্বের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সংযোগ এবং শিক্ষা ও গবেষণায় মানোন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন। কিউএস ইন্ডিয়া সামিটে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উচ্চশিক্ষা সংলাপে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি আরও জোরালো করেছে এআইইউবি।

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে পরিসংখ্যানে গরমিল, পরীক্ষা না দিয়েও ‘উপস্থিত’ ৫৩ শিক্ষার্থী

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

‎প্রাথমিকে বৃত্তির অর্থ ও সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

দেড় যুগ পর আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষা

মাধ্যমিকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ইউনেসকোতে জানাল বাংলাদেশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

জবিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্‌যাপন

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাঠদানে ফেরানো: চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ, বেকারত্বের শঙ্কা

পাঠকবন্ধুর বর্ষ সমাপন উৎসব: বিদায়ের আলোয় নতুনের গান