হোম > শিক্ষা

জবির নতুন সহকারী প্রক্টর সাদিদ জাহান

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান। 

আজ সোমবার উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য এ. জি. এম. সাদিদ জাহানকে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ সময় বিধি মোতাবেক তিনি সুযোগ-সুবিধা পাবেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেককে দুই বছরের জন্য সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ