হোম > শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

শিক্ষা ডেস্ক

ফাইল ছবি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে জানানো হয়েছে। এদিন দুপুর ১২টা থেকে এই প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়।

এর আগে, গতবছরের ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়।

আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ সামলেছেন অধ্যাপক হাছিব, আছে গবেষণাকর্মও

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন ড. আবদুল হাছিব

লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

শিক্ষার্থীদের কেন ‘সমস্যার নোট’ রাখা উচিত

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত আরটিপি বৃত্তি

কম্পিউটার-বেইজড আইইএলটিএসের প্রস্তুতি নিতে চাইলে

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা