হোম > শিক্ষা

‎শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

‎শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ। এ জন্য নায়েমকে (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

‎

‎আজ সোমবার রাজধানীতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থা বদলে যাচ্ছে। এআইকে সঠিকভাবে ব্যবহার না করা গেলে আমাদের পিছিয়ে পরতে হবে। তাই, শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও এআইয়ের বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

‎

‎শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমাদের শিক্ষকদের মধ্যে অনেকেরই এখনো প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

‎

‎এর আগে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের নানা দিক সম্পর্কে খোঁজ নেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে সম্মাননা তুলে দেন।

‎

‎জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফলাফল ডিসেম্বরে

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

এইচএসসিতে ফল বিপর্যয়ের প্রভাব: শিক্ষার্থী সংকট হবে উচ্চশিক্ষায়

খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, শেষ ৭ নভেম্বর

লিটারেচার রিভিউর মানচিত্রে স্টোরিবোর্ড

ঐতিহ্য, গবেষণা ও বিশ্বমানের উচ্চশিক্ষা

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

ইউরোপে সম্পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার