হোম > শিক্ষা

এমবিএ স্কলারশিপ

মুসাররাত আবির

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড। সেখানে লেখাপড়া করার সুযোগ সবার মেলে না। আমেরিকার আটজন প্রেসিডেন্ট এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। বর্তমান পৃথিবীর অন্তত ৬২ জন বিলিয়নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ অনেক। তবে এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে ইচ্ছা করলেই পড়তে পারবেন যে কেউ। এর জন্য পকেট থেকে খসবে না কানাকড়িও। কারণ ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার তেমনই একটি সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। যেকোনো জাতীয়তার শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

হার্ভার্ডের এমবিএ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষার ব্যবসায়িক প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তি দুই বছরের কোর্সের জন্য। বোস্তানি ফাউন্ডেশনের ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লাখ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লাখ ২১ হাজার টাকা। এ ছাড়া ভ্রমণ খরচ ও আবাসনের ব্যবস্থা করা হবে। এমবিএর সময়সীমা ২ বছর।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লাখ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৮ লাখ ২১ হাজার টাকা।
  • বিনা মূল্যে থাকার ব্যবস্থা।
  • ভ্রমণ খরচ প্রদান করা হবে।
  • বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা। 

আবেদনের যোগ্যতা

বাংলাদেশসহ নানা দেশের শিক্ষার্থীদের জন্য বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন উন্মুক্ত। তবে এর জন্য কিছু শর্ত আছে। যেমন—

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে।
  • হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে।
  • স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
  • জিম্যাট স্কোর প্রদান করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি।
  • ছবি।
  • জিম্যাট স্কোর।
  • রেফারেন্স লেটার।
  • নথিপত্রের একটি অনুলিপি admissions@boustany-foundation.org এই ঠিকানায় পাঠাতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট: https://boustany-foundation.org/scholarship-programmes/mba-harvard/

আবেদনের শেষ সময়: ৩১ মে, ২০২২ 

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা