হোম > শিক্ষা

আসিফ নজরুলের কক্ষের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের ঝোলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জঙ্গিবাদকে উসকে দেওয়ার অভিযোগ এনে তাঁর বিভাগীয় কক্ষে গতকাল বুধবার তালা ঝুলায় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার সময়ে ছাত্রলীগের সেই ঝোলানো তালা খুলে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনো  ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।

ব্যাংককে এআইএফওডি উইন্টার সামিটে এআইইউবির অংশগ্রহণ

স্টামফোর্ড ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের

রমজানে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের সিদ্ধান্ত চেম্বার আদালতে স্থগিত

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ সামলেছেন অধ্যাপক হাছিব, আছে গবেষণাকর্মও

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হলেন ড. আবদুল হাছিব

লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

শিক্ষার্থীদের কেন ‘সমস্যার নোট’ রাখা উচিত

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়