হোম > শিক্ষা

শীতের কারণে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে যেসব জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

আজ মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আাদেশ থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ (সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত) রাখার নির্দেশনা প্রদান করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ ডাকসু নেতারা

‎তিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এআই-ভিত্তিক ভাইভার চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী

‎শিক্ষায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী