হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জবি প্রতিনিধি‎

আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের হাতে ভর্তির টাকা তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

‎আর্থিক সংকটের কারণে ভর্তি হতে না হয়ে পারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

‎আজ মঙ্গলবার কাজী জিয়া উদ্দিন বাসিত তাঁর সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পরে তাঁর সহযোগিতায় মুনায়েমের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন।

‎জানা যায়, মো. মুনায়েম ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

‎ভর্তি শেষে মুনায়েম ইসলাম বলেন, ‘আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ে ভর্তি হতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক, ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শেখানোর লক্ষ্য

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস পালিত

‎জুনিয়র বৃত্তির ফল ‘চলতি সপ্তাহেই’

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ছাড়া টেকসই শিক্ষাব্যবস্থা সম্ভব নয়: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষকদের দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য