হোম > শিক্ষা

লক্ষ্মীপুরে পাসশূন্য পাঁচ কলেজ, পাসের হার ৪১.২৯ শতাংশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। জেলায় এবার পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। মোট ৮ হাজার ৭৭৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ৬২৪ জন এবং অকৃতকার্য ৫ হাজার ১৫৩ জন।

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে জেলায় সর্বোচ্চ ভালো ফল করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৩৭২ পরীক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজের ৭ জন, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ৬ জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজের ৩ জন, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের ২ জন এবং কেমব্রিজ সিটি কলেজের ১ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ ও হতাশা রয়েছে। কয়েকজন অভিভাবক বলেন, নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক নজরদারির অভাবেই কলেজগুলোর সব শিক্ষার্থী ফেল করেছে।

জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানগুলো থেকে কোনো শিক্ষার্থী পাস না করার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলেজগুলোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মন্তব্য করতে রাজি হননি। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমরান হোসেন শিপনকে ফোন করা হলে তিনিও মন্তব্য করতে রাজি হননি।

তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার পর থেকে আমাদের এখানে কোনো শিক্ষক নেই। কোনো মতে অতিথি শিক্ষক দিয়ে চালানো হয়। তা ছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগের অভাব রয়েছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যেসব কলেজের কেউ পাস করেনি, তাদের চিঠি দেওয়া হবে। সে আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো সীতাকুণ্ডের রাব্বি এবারও পেলেন জিপিএ-৫

যে কারণে ১৫ বছরের মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার সর্বনিম্ন

জবিতে ছাত্রশক্তির ৪৭ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি, আবেদন ২৪ ডিসেম্বর পর্যন্ত

এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা

এবারও এইচএসসি ও সমমানে ছাত্রীদের পাসের হার বেশি

পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে

এইচএসসি ও সমমানে প্রায় ৬ লাখ শিক্ষার্থী ফেল

এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার