হোম > অপরাধ > ময়মনসিংহ

মেলান্দহে বিয়ের আসরে কনেকে রেখে পালাল বর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বিয়ে উপলক্ষে কনের বাড়িতে চলছিল জাঁকজমক অনুষ্ঠান। কনের বয়স মাত্র ১৫ বছর—এ খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিষয়টি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বর পালিয়ে যান। উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে এবং তার বয়স ১৫ বছর এমন খবর পান জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান। তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান। পরে রাত ১২টার দিকে পুলিশ নিয়ে ইউএনও বিয়ে বাড়িতে হাজির হন। বিষয়টি টের পেয়ে বর দৌড়ে পালিয়ে যান। পরে বন্ধ করে দেওয়া হয় বিয়ে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচাতে সফল হই।’

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। সঠিক সময়ে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেছি।’

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস