হোম > অপরাধ > চট্টগ্রাম

সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপসহ ৭ আসামির সাফাই সাক্ষী গ্রহণ 

কক্সবাজার প্রতিনিধি

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৭ আসামির আদালতে সাফাই সাক্ষী নেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষীর কার্যক্রম শুরু হয়। 

আদালত সূত্রে জানা যায়, আজ ৩৪২ ধারা কার্যবিধিতে আসামিপক্ষের সাফাই সাক্ষী গ্রহণ করা হচ্ছে। এর আগে অষ্টম দফায় ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। 

জানা যায়, গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের আদালতে মামলা দায়ের করেন। তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে এ মামলা করা হয়। 

মামলাটি তদন্তের পর র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, এ মামলার মোট সাক্ষী ৮৩ জন। অষ্টম দফায় এ মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও তদন্তকারী কর্মকর্তাসহ ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। 

পিপি আরও বলেন, ওসি প্রদীপসহ আসামিরা কার্যবিধি ৩৪২ ধারায় আদালতে সাফাই সাক্ষী দিচ্ছেন। তাঁদের সাক্ষ্যগ্রহণ এখনো চলছে। 

চট্টগ্রামে ৩০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাছ কেটে সিআরবিতে হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না: মেয়র শাহাদাত

চট্টগ্রামে কলেজছাত্রকে আটতলা থেকে ফেলে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল

স্থানীয়দের হাতে মারধরের শিকার সময় টিভির সাংবাদিকসহ চবির ৩ শিক্ষার্থী