হোম > অপরাধ

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে এনআইঅ্যাক্টের ৩৭৫ মামলা চলবে: হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে সারা দেশে বিচারাধীন থাকা এনআইঅ্যাক্টের (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট) ৩৭৫ মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন আজ মঙ্গলবার খারিজ করে দিয়েছেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ। এর ফলে বিচারিক আদালতে এসব মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ইভ্যালির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। গ্রাহকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম মাসুম, ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন ও তাইসির হক। 

মাহসিব হোসেন বলেন, রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে ৩৭৫টি এনআইঅ্যাক্টের মামলা বিচারাধীন। এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে তাঁরা আবেদন করেছিলেন। আদালত তা খারিজ করে দিয়েছেন। শামীমা বর্তমানে জামিনে ও রাসেল এখন কারাগারে রয়েছেন বলে জানান তিনি।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭