হোম > অপরাধ

হেলিকপ্টার থেকে গুলিকারী ও নির্দেশদাতারা দায় এড়াতে পারে না: হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেলিকপ্টার থেকে যাঁরা গুলি করেছেন তাঁরা যেমন দায়ী, যাঁরা নির্দেশ দিয়েছেন তাঁরাও দায় এড়াতে পারেন না।

আজ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ শুনানিতে এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, হেলিকপ্টার থেকে কীভাবে গুলি করে! এর তদন্ত হওয়া দরকার। 

শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির আঙিনায় থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়। 

গণমাধ্যমে প্রকাশিত শিশুদের নিহত হওয়ার প্রতিবেদন যুক্ত করে গত ৩১ জুলাই জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। সেই সঙ্গে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনাও চান। 

রিটের পর তৈমুর আলম বলেন, ‘চারজনের নাম উল্লেখ করলেও সম্পূরক আবেদনে আরও শিশুর নাম যুক্ত করব। যারা ঘরে ছিল, বাড়ির ছাদে বা আশপাশে খেলছিল তারা কেন মৃত্যুবরণ করল? কাদের গুলিতে মৃত্যুবরণ করল, তাদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন চেয়েছি।’

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭