হোম > অপরাধ

মেহেরপুরে গাঁজা ক্ষেতের সন্ধান

প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গংনীতে একটি গাঁজা ক্ষেতের সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ১৭০টি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করা হয়। এই ক্ষেতের মালিক দুলাল হোসেনকে আটক করা যায়নি। তবে জ্ঞিাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে এই গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, স্থানীয় দুলাল হোসেন গাংনী মটমুড়া গ্রামে নিজ বসতবাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করেন। প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকার কারণে গাছগুলো কারো নজরে পড়েনি।

গোপন সূত্রে খবর পেয়ে রাত থেকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল হোসেন পালিয়ে যান। সকাল ১০টার দিকে পুলিশ ওই জমি থেকে গাঁজা গাছগুলো উপড়ে নিয়ে যায়।

মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, পলাতক দুলালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন, কিশোর হেফাজতে

কাশিমপুর কারাগারে ‘আয়নাবাজি’ করতে গিয়ে ধরা পড়লেন আজিজুল

তিনটি খুন, পেছনে মাদকাসক্ত ছেলেরা

অর্থ পাচারের অভিযোগে গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, ‘স্বামী’ গ্রেপ্তার

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭