হোম > অর্থনীতি > করপোরেট

লোকসানে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত অর্থবছরে বড় মুনাফা করা ওয়ালটন চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লোকসান করেছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এবারই প্রথম কোম্পানিটি লোকসানের মধ্যে পড়ল।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯ টাকা ২৮ পয়সা। 

লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১৪ টাকা ৭৫ পয়সা, যা চলতি বছরের জুন শেষে ছিল ২৩১ টাকা ৩৪ পয়সা। অর্থাৎ তিন মাসে শেয়ারপ্রতি সম্পদমূল্য কমেছে ১৬ টাকা ৫৯ পয়সা। 

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৩৩ পয়সা।

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত