হোম > অর্থনীতি > করপোরেট

রবি ও গার্ডিয়ান লাইফের মধ্যে বিমা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি করপোরেট বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রবি ও এর সহযোগী প্রতিষ্ঠানের ১ হাজার ৪৫০ জনের বেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের বিমা সুবিধা পাবেন।

এই চুক্তির ফলে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি এবং আর ভেঞ্চারসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের গ্রুপ বিমা সুবিধার আওতায় আসবেন। এতে কর্মীদের চিকিৎসা ও জীবনবিমাসংক্রান্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, রবির চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রবি সব সময়ই তাদের কর্মীদের সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আর্থিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে এক ধাপ এগিয়ে গেল।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সেবা ও অন্যান্য পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন এমডির কাছে হস্তান্তর

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান