হোম > অর্থনীতি > করপোরেট

আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইউএস-বাংলার কামরুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহামেদ হারিসের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মিশনের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসাইন নিহাদ, ডেপুটি মিনিস্টার (ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়), আবদুল জলিল ইসমাইল, ডেপুটি মিনিস্টার (ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়), এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিরা।

এনআরবিসি ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের বনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সনি-স্মার্টের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মুভি ম্যারাথন

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করবে এসওএস ও বিএসআরএম

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিঙ্গার বেকো নিয়ে এল ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার

১০০-এর বেশি রাইডারকে ফুডির সম্মাননা

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন