হোম > অর্থনীতি > করপোরেট

বিজিএমইএ ও উপায়ের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘উপায়’ এর সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিজিএমইএ ‘এসইআইপি’ প্রকল্পের মাধ্যমে পোশাক খাতের মধ্যম পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বৃত্তির টাকা বিতরণ হবে উপায়-এর মাধ্যমে। বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান এবং উপায়ের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রেজাউল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

বাংলাদেশ সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথ অর্থায়নে পরিচালিত বিজিএমইএ এসইআইপি প্রজেক্টটি বাস্তবায়ন করছে বিজিএমইএ। 

বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, ‘আরএমজি শিল্প পরবর্তী স্তরের প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে আগামী দিনে শিল্পের প্রয়োজন মেটাতে কর্মীবাহিনীকে দক্ষতা ও জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য দক্ষতা উন্নয়ন একটি শীর্ষ অগ্রাধিকার। বিজিএমইএ সকল সদস্য কারখানায় দ্রুত, দক্ষ ও মসৃণ সেবা নিশ্চিত করতে সেবাগুলোকে ডিজিটালাইজড করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেগুলো সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ 

উপায়ের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রেজাউল হোসেন বলেন, ‘বিজিএমইএ-এসইআইপি দক্ষতা বৃদ্ধি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের বৃত্তির টাকা বিতরণে উপায়কে নির্বাচিত করার জন্য আমরা বিজিএমইএকে ধন্যবাদ জানাই। আরএমজি শিল্প কয়েক দশক ধরে আমাদের অর্থনীতির প্রাণশক্তি, দেশের মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। এই প্রকল্পটি প্রশিক্ষণ গ্রহণকারীদের তাদের দক্ষতা বাড়াতে এবং শিল্পে আরও অবদান রাখতে সহায়তা করবে।’ 

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম, পরিচালক রাজীব চৌধুরী ও নীলা হোসনা আরা এবং উপায়ের চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী। 

বিএবির নতুন ভাইস চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ওবায়েদ উল্যা চৌধুরী ও আবুল বসার

২০২৬ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ২২ শতাংশ নিট মুনাফা প্রবৃদ্ধি

সিটি ব্যাংক ও এইচএসবিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

অটিজমবান্ধব টাইলস ‘নিউরোটাইলস’ নিয়ে এল ডিবিএল সিরামিকস

ঢাকায় দ্রুত ওষুধ ডেলিভারি দিতে চুক্তি করল গ্রামীণ হেলথটেক লিমিটেড ও ফুডি

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত

বার্জার পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড চালু

চট্টগ্রাম পোর্ট অথরিটি-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু