হোম > অর্থনীতি > করপোরেট

ফুডি প্রথমবারের মতো চালু করল ‘ফুডি রেসকিউ’ ফিচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: বিজ্ঞপ্তি

ঢাকার রাস্তায় এখন শুধু বাইক ছুটছে না, ছুটছে এক নতুন ভাবনা—খাবার যেন অপচয়ে না হারায়, পৌঁছে যায় প্রয়োজনে। ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফুডি এবার চালু করল বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব ফিচার—ফুড রেসকিউ।

ফিচারটি বলছে, কোনো অর্ডার বাতিল হলে অথবা গ্রাহক সেটি না নিলে, সেই খাবার যেন ফেলে না দেওয়া হয়; বরং অন্য গ্রাহকের হাতে পৌঁছে যায় কম দামে, ভালো স্বাদে।

ফিচারটির ডিজাইন অনুযায়ী, একটি নোটিফিকেশন যাবে অ্যাপে, আর সঙ্গে থাকবে অফার—চাইলে আপনি কিনে নিতে পারেন সেই খাবার, যার দাম হবে মূল মূল্যের চেয়ে অনেকটা কম। অপচয় হবে না, আবার আপনার পকেটও হাঁফ ছাড়বে।

এ বিষয়ে ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা চাই ফুডি শুধু খাবার না পৌঁছাক, পৌঁছে যাক সচেতনতা আর সুবিধাও। এই ফিচার আমাদের সেই প্রচেষ্টার একটা অংশ।’

এটা শুধু ব্যবসা নয়, যেন এক দায়িত্বশীল যাত্রা। যেখানে প্রতিটি খাবার পাচ্ছে তার গন্তব্য, প্রত্যেক গ্রাহক পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ। আর শহর পাচ্ছে এক নতুন ধরনের স্মার্ট খাবার ব্যবস্থাপনা।

ফুড রেসকিউ এখন কার্যকর ফুডির সব ডেলিভারি জোনে। প্রযুক্তি ও মানবিকতা একসঙ্গে মিশে তৈরি হয়েছে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বাংলাদেশে নতুন।

এখন খাবার শুধু মুখে নয়, মনেও লাগবে। কারণ, এর পেছনে রয়েছে চিন্তা, সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি। ফুডি দেখিয়ে দিচ্ছে, অ্যাপ শুধু অর্ডার নেয় না, বদলে দেয় ব্যবস্থাও।

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত