হোম > অর্থনীতি > করপোরেট

ইসলামী ব্যাংকের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি পেমেন্ট সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

এ চুক্তির আওতায় ডিআইইউ-এর শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা টিউশন ফি ও সেমিস্টার ফি-সহ যে কোনো ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে দ্রুত প্রদান করতে পারবেন। 

সম্প্রতি ডিআইইউ কনফারেন্স হলে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে ডিআইইউ-এর ট্রেজারার (চলতি দায়িত্ব) মমিনুল হক মজুমদার ও ব্যাংকের আশুলিয়া শাখাপ্রধান এ. বি. এম মোস্তফা আলী হায়দার সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও ঢাকা নর্থ জোনপ্রধান বশির আহমদ এবং ডিআইইউ-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. মাহবুব উল-হক মজুমদার, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী ও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. সাইয়েদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানে নির্বাহী ও কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

আইএফআইসি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে চুক্তি

বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস পুরস্কারে ভূষিত হলো ইউএস-বাংলা

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’