হোম > অর্থনীতি > করপোরেট

বেইলি রোডে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন সাকিব আল হাসান

রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার অথেনটিক কসমেটিকসের দেশের সবচাইতে বড় রিটেইল আউটলেট ‘হারল্যান স্টোর’ এর শাখা উদ্বোধন করেছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় তাকে এক নজর দেখতে ছিল উপচেপড়া ভিড়।

বেইলি রোডের সিরাজ টাওয়ারের নিচতলায় এই শো’রুম উদ্বোধনকালে সাকিব বলেন, হারল্যাল স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিকস ও প্রসাধন প্রোডাক্টগুলো প্রাপ্তি নিশ্চিত করছে। প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে লিলি, হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কীনের প্রোডাক্টগুলো। এর বাইরে টাইলক্স, অরিক্সসহ হোম কেয়ার পণ্যও পাওয়া যাবে এখানে।

মানসম্মত অথেনটিক পণ্য কিনতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পরে ফিতা কেটে স্টোরের উদ্বোধন করেন সাকিব আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত