হোম > অর্থনীতি > করপোরেট

পূবালী ব্যাংকে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মো. শাহনেওয়াজ খান ও মো. আনিসুজ্জামান। ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকেরা ও ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তব্য দেন। প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন গণতান্ত্রিক শোষণমুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রত্যয়ে। বাংলাদেশ আজ যে অবস্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে-সেটার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। এই দুর্জয় পুরুষের জন্ম শুধু সমকালীন বাংলাদেশে নয়, পৃথিবীর যেকোনো দেশের কালের ইতিহাসে গর্বের বিষয় হয়ে থাকবে।’

জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ভোলা, গোপালগঞ্জ, সাতক্ষীরার ছয়টি এতিমখানায় অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সাহায্য এবং খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনার ডুমুরিয়া থেকে বান্দা রোডে উপকূলীয় অঞ্চলে নারকেল গাছ রোপণ করা হয়।

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা ওয়াসার বার্ষিক প্রতিবেদন এমডির কাছে হস্তান্তর

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান