হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশের বাজারে নিসান ম্যাগনাইট

বাংলাদেশের বাজারে এসেছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান মোটর করপোরেশনের এসইউভি ‘নিসান ম্যাগনাইট’। ‘ক্যারিশমাটিক’ ডিজাইন এবং দৃঢ় পারফরম্যান্সের একটি আকর্ষণীয় সমন্বয়ের সঙ্গে, অল নিউ নিসান ম্যাগনাইট বাংলাদেশে নিসানের বাজার আরও শক্তিশালী করে, বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। 

 ১৫ তম দেশ হিসেবে বাংলাদেশে উদ্বোধন হলো নিসানের এই মডেলটি। এর আগে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ব্রুনেই, উগান্ডা, কেনিয়া, মোজাম্বিক, জাম্বিয়া, মরিশাস, তানজানিয়া এবং মালাউই’র বাজারে গাড়িটি উন্মোচন করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে ডিজাইন করা নিসান এর ভারতীয় কারখানায় তৈরি গাড়িটি ২০২১ সালে মোটর অকটেন এর ‘গেম-চেঞ্জার অব দ্য ইয়ার’ অটো কার ইন্ডিয়ার ‘ভ্যালু ফর মানি কার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে। এ ছাড়া ‘কার অ্যান্ড বাইক’ ভারতের ‘কমপ্যাক্ট এসইউভি অফ দ্য ইয়ার’; ‘গ্যাজেট অব দ্য ইয়ার’; ‘বেস্ট সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন’ এবং ফ্লাইহুইল অটো অ্যাওয়ার্ড এর ‘বিশেষ জুরি’ জিতে নিয়েছে। 

বহুমুখী নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে এই গাড়িটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। পাঁচ সিটের এই গাড়িটির রেজিস্ট্রেশনসহ দাম রাখা হচ্ছে ৩০ লাখ ৫০ হাজার টাকা। আর নারী ক্রেতা হলে বিশেষ অফার হিসেবে পাবেন ৩০ লাখ টাকায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িটির মডেল উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব মাহমুদ, উপপরিচালক ফারজানা খান, সহকারী পরিচালক মো. নাজিমুল হকসহ অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল পেলেন আরও দুই গ্রাহক

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন

‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা