হোম > অর্থনীতি > করপোরেট

'হ্যালো ডাক্তার আপা' উপন্যাস বিতরণ করবে মিকা ফার্মাকেয়ার

করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হয়ে রাতদিন লড়াই করেছেন বিশ্বের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সেই লড়াই ও সংগ্রাম নিয়ে প্রকাশ হয়েছে উপন্যাস ‘হ্যালো ডাক্তার আপা’। চিকিৎসকদের টেলিমেডিসিন চিকিৎসা সেবা নিয়ে লেখা এই উপন্যাস। 

গত শনিবার দেশজুড়ে সাড়া জাগানো উপন্যাস ‘হ্যালো ডাক্তার আপা’র লেখক রাহিতুল ইসলামের সঙ্গে মিকা ফার্মাকেয়ার লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিকা ফার্মাকেয়ার লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল করিম টিপু ও বইয়ের লেখক রাহিতুল ইসলাম স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিকা ফার্মাকেয়ার লিমিটেডের চেয়ারম্যান সুরাইয়া আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে মিকা ফার্মাকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল করিম টিপু বলেন, করোনা সংক্রমণের ভয়ে অনেকের স্বজন আক্রান্তদের ফেলে চলে গেছেন, তখন পরম মমতায় তাঁর পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকেরা। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকদের এই আত্মত্যাগ ও অনন্য মানবিকতার গল্প দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই আমরা। তাই মিকা ফার্মাকেয়ার লিমিটেড করোনাকালে সম্মুখসারিতে লড়াই করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ‘হ্যালো ডাক্তার আপা’ বইয়ের দশ হাজার কপি ক্রয় করে সারাদেশে চিকিৎসক ও নার্সদের উপহার দিবে। 

অনুষ্ঠানে লেখক রাহিতুল ইসলাম বলেন, করোনায় যখন সবাই ঘরবন্দী তখন জীবনের ঝুঁকি নিয়ে বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে গেছেন চিকিৎসকরা। অন্যকে বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ ভেবেছেন। তাঁদের সেই চ্যালেঞ্জের কথা আমার এই বইয়ে উঠে এসেছে। 

২০২১ সালের বইমেলায় বইটি প্রকাশ করে বিশ্বসাহিত্য ভবন। জনপ্রিয় লেখক রাহিতুল ইসলাম এর আগে চরের মাস্টার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ই-কমার্স উদ্যোক্তা, ফ্রিল্যান্সারদের নিয়ে উপন্যাস লিখে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে টেলিফিল্মও তৈরি হয়েছে। 

ভিওআইপি পুরোপুরি বন্ধে আন্তর্জাতিক কলের মূল্য পুনর্বিবেচনার আহ্বান

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার শীর্ষ নেতৃত্বে রদবদল

বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট ব্যবস্থা সিটি ব্যাংকে

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে

নগদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী ৯

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল