হোম > অর্থনীতি > করপোরেট

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক­

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সারা দেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। আজ শুক্রবার এই এটিএম বুথের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এ বি এম আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্বা এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস‍্যগণ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর