হোম > অর্থনীতি > করপোরেট

ইউনাইটেড হেলথ কেয়ারের ১৭ বছর পূর্তি উদ্‌যাপন

স্বাস্থ্যসেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ প্রতিপাদ্যে ইউনাইটেড হেলথ কেয়ার ১৭ বছর পূর্তি উদ্‌যাপন করল। এ উপলক্ষে গত ২৪ আগস্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সম্প্রতি প্রথমবারের মতো জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করে প্রতিটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল (জিরো নট মেট) অর্জন করেছে ইউনাইটেড হসপিটাল। পাশাপাশি এ বছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের চতুর্থবারের মত অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট পেয়েছে। 

গত বৃহস্পতিবার বাদ আসর ইউনাইটেড হেলথ কেয়ারের সব প্রতিষ্ঠানের জন্য ও রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। আর জেসিআই অ্যাক্রেডিটেশন আমাদের এই সেবার মানকে স্বীকৃতি দিল। 

ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘আমাদের হেলথ কেয়ারের সব অঙ্গ প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়ানো ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ সহ ইউনাইটেড হসপিটালের পরিচালকেরা, চিকিৎসক, নার্স ও ইউনাইটেড হেলথ কেয়ারের বিভিন্ন কর্মকর্তা।

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডিএমডি নূরুল হুদা

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

‘জীবনবদলের রেসিপি’ থিমে সেরা রাঁধুনী সিজন ৯ শুরু

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বিসিআইসির নতুন চেয়ারম্যানের চট্টগ্রাম সফর, সারশিল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব

ঢাকায় এআই অটোমেশন সামিট অনুষ্ঠিত

কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মো. রওশানুল হক

সিটিজেনস ব্যাংক পিএলসির ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত