হোম > অর্থনীতি > করপোরেট

রাজধানীতে ফুডির আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি ফেস্ট আয়োজন করছে বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ। এই ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল আজ ২০ মার্চ শুরু হচ্ছে। চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর মাঠে এই ফেস্ট আয়োজিত হবে।

ফুডির পক্ষে ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার শীর্ষস্থানীয় জনপ্রিয় ৩০টি রেস্তোরাঁ এই ফেস্টে হরেক রকমের খাবারের সমাহার তুলে ধরবে। একই ভেন্যুতে আপনার পছন্দের সব ধরনের খাবার সামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

ফুডির ইফতার ও সেহরি ফেস্টটিতে পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে থাকছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), বেভারেজ পার্টনার হিসেবে কোকাকোলা, হাইজিন পার্টনার ডেটল ও আইসক্রিম পার্টনার সেভয়।

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে এ মেলায় বিশেষ আয়োজন হিসেবে আগামী ২৬ মার্চ থেকে থাকবে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল।

ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি বাংলাদেশে ডেলিভারিভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড সেবা প্রতিষ্ঠান। অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সব সময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধপরিকর। ফুডি সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

পিসিএএফের সিগনেটরি হিসেবে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন উদ্যোগে যুক্ত হলো প্রাইম ব্যাংক

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ১৪ জুন

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

২০২৬ সালের সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড টুল

আরও বেশি গানসমৃদ্ধ মিউজিক ডাউনলোডার

২০২৬ সালের সেরা ডেটা-সাশ্রয়ী মিউজিক ডাউনলোডার