হোম > অর্থনীতি > করপোরেট

১০০-এর বেশি রাইডারকে ফুডির সম্মাননা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি রাজধানীর তেজগাঁওয়ের রহমান’স রেগনাম সেন্টারে তাদের প্রধান কার্যালয়ে ‘সেলিব্রিটিং আওয়ার ফুডি হিরোজ’ শীর্ষক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধে অসাধারণ নিষ্ঠা, কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১০০-এর বেশি রাইডারকে সম্মাননা দেওয়া হয়। এতে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ততম সময়ের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়েছে।

শীর্ষ পারফর্মিং ডেলিভারি পার্টনারদের জন্য ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও থাকার ব্যবস্থাসহ বিভিন্ন প্রিমিয়াম উপহার। এ ছাড়াও দেওয়া হয়েছে উচ্চমানের স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।

উপহারগুলো তুলে দেন ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান। তিনি বলেন, ‘আমাদের রাইডাররা আমাদের ইকোসিস্টেমের মূল ভিত্তি। তাই শীর্ষ পারফরমারদের নিয়মিত স্বীকৃতি ও পুরস্কৃত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। খাদ্য, গ্রোসারি ও কুইক-কমার্স সব ক্ষেত্রেই সেবার মান বজায় রাখতে ফুডি প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই প্রতিশ্রুতি রক্ষায় আমাদের ডেলিভারি পার্টনাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

অনুষ্ঠানটিতে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা আফসার আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল রানা এবং অন্যরাও উপস্থিত ছিলেন।

দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য লেনদেনের সূচনা করল প্রাইম ব্যাংক

দেশে পেপল-পেওনিয়ারে লেনদেনের পথ খুলল

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ভিসার নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে ঐতিহ্য সমুন্নত রাখতে হবে: বিএডিসি চেয়ারম্যান

পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য ইউএস-বাংলা গ্রুপের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স অনুষ্ঠিত