হোম > অর্থনীতি > করপোরেট

হাল ফ্যাশন ও এনেক্সের অংশীদারত্বে ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন সম্ভাবনা

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগের প্রসার, আন্তর্জাতিক মানের আয়োজন এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড। এ অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটি ফ্যাশন শো, রিয়ালিটি শো, পডকাস্ট, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে।

আজ বুধবার প্রতিষ্ঠান দুটির এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি দর্শক-শ্রোতার কাছে পৌঁছাতে চায় হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার বাইরেও সমসাময়িক জীবনযাপনের নানা বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যা। মানুষের পরিবর্তিত রুচি, আগ্রহ ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল ও আকর্ষণীয় কনটেন্ট তৈরিতে গুরুত্ব দেবে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের ফ্যাশন শো ও বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনায় যৌথভাবে কাজ করা হবে। এ ছাড়া নতুন প্রতিভা বিকাশ ও সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগ খোঁজা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আরেকটি লক্ষ্য সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বাড়ানো, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ তৈরি করা।

প্রতিষ্ঠান দুটি বিজ্ঞপ্তিতে জানায়, তারা সৃজনশীল যোগাযোগ, মানসম্মত কনটেন্ট এবং বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি বাড়াতে কাজ করবে।

সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

বিকাশে ইউটিলিটি বিল পরিশোধ করে স্মার্ট টিভি জিতলেন ১৫ গ্রাহক

এলপিজি বাজারে অস্থিরতা: পরিচালন ব্যয় বৃদ্ধির প্রস্তাব বেসরকারি কোম্পানিগুলোর

ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি

আন্তর্জাতিক ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ, দুই ক্যাটাগরিতে স্বীকৃতি

ফ্রেশ মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক শেফস ডে ২০২৬ উদ্‌যাপিত

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি