হোম > অর্থনীতি > করপোরেট

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৫ সাল স্কয়ারের চেয়ারম্যান স্যামসন এস চৌধুরীর জন্মশতবার্ষিকী। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্বপ্ন ও দর্শনকে সামনে রেখে স্কয়ারের এই পথচলা। চেয়ারম্যানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন স্কয়ার পরিবারের সদস্যের মধ্যে নতুন অনুপ্রেরণার সূচনা করবে।

দেশের বৃহত্তম ওষুধ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে ওষুধ সরবরাহ করে আসছে। এর পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা আর মানসম্মত ওষুধের নিশ্চয়তা।

সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী ও অন্য পরিচালকেরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে যাত্রা শুরু করে ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় এবং টানা ৪০ বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে। বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

বার্জার পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড চালু

চট্টগ্রাম পোর্ট অথরিটি-প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা

ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সঙ্গে পরিচালনা পর্ষদের সভা

ঈদে যমুনা ইলেকট্রনিকসের ‘ডাবল খুশি অফার’, রয়েছে গাড়ি জেতার সুযোগ

বিমানের নবগঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা ট্যাক্সেস বারের নতুন সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আশরাফ