হোম > অর্থনীতি > করপোরেট

সিলেট রুটে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ এবং রাত ৭টা ৩০ মিনিটে, সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৫০ এবং রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ টাকা।

এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার এ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার এ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।

জনতা ব্যাংকের ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রাজধানীর মিরপুর ২-এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চাটমোহরে গাছের চারা বিতরণ করল অরণ্য বাংলাদেশ

টানা চতুর্থবার প্রাইম ব্যাংক পেল ইএসজি স্বীকৃতি

সরবরাহে আরও গতিশীলতা আনয়নসহ জবাবদিহি নিশ্চিতে বিএডিসির বিশেষ পদক্ষেপ

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী