হোম > অর্থনীতি > করপোরেট

প্রবাসী পল্লী গ্রুপ

জেরিন মারজান খানের ডক্টরেট ডিগ্রি অর্জন

আজকের পত্রিকা ডেস্ক­

জেরিন মারজান খান। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের করপোরেট অঙ্গনে গবেষণা ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী পল্লী গ্রুপের অর্থ ও হিসাব বিভাগের নির্বাহী পরিচালক জেরিন মারজান খান। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগ থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।

‘বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট: প্রতিযোগিতা ও ঘনত্বের বিশ্লেষণ’ শিরোনামে তাঁর গবেষণা দেশের অন্যতম সম্ভাবনাময় খাত—রিয়েল এস্টেট সেক্টরের ওপর এক প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, এ গবেষণা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ নীতিনির্ধারণে একটি কার্যকর ভূমিকা রাখবে।  

করপোরেট নেতৃত্বে গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয় যে সম্ভব, জেরিন মারজান খানের এই অর্জন তা প্রমাণ করেছে। তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন, বরং একজন গবেষক হিসেবেও দেশের অর্থনীতি ও ব্যবসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন।

প্রবাসী পল্লী গ্রুপের পরিচালনা পর্ষদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ডিগ্রি গ্রুপের পেশাদারত্ব, জ্ঞানভিত্তিক নেতৃত্ব ও আধুনিক করপোরেট সংস্কৃতির প্রতিফলন।

জেরিন মারজান খানের এই ডক্টরেট ডিগ্রি অর্জন কেবল তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

৩.৪ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ড্যাফোডিলের পিপিএ সই

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

ইউটিলিটি বিল সংগ্রহে সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল পেলেন আরও দুই গ্রাহক