উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে গতকাল রোববার (৭ জুন) সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) ডি আর টাওয়ার (২য় তলা) ৬৫/২/২ পুরান ঢাকার বক্স কালভার্ট রোডে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকদের মধ্যে নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বলেন, ‘গ্রাহকদের আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় মতিঝিল শাখাটি (ইসলামিক ব্যাংকিং) নতুন ও উন্নত স্থানে স্থানান্তর করা হলো। নতুন এই সুপরিসর শাখার মাধ্যমে সম্মানিত গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সেবার দুয়ার উন্মোচিত হলো। আমরা গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে চাই।’
বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং অন্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান মাহমুদুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।