হোম > অর্থনীতি > করপোরেট

ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম ক্যারিবি

নিজস্ব প্রতিবেদক

হোম ডেলিভারি সেবা খাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ক্যারিবি। ফাইল ছবি

যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে ইউএস-বাংলা এয়ারলাইনসের অঙ্গপ্রতিষ্ঠান ক্যারিবি (CarryBee)। এরই মধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী ক্যারিবি বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে, সেখানে ‘মিড-মাইল’-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিবহন করছে। খুব শিগগির তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একই দিনে দেশের নির্দিষ্ট জেলায় পণ্য হোম ডেলিভারি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।

ক্যারিবি শুধু কুরিয়ার নয়, এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। ক্যারিবির সেবাগুলোর মধ্যে রয়েছে—দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের শতভাগ নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।

দেশজুড়ে ১২০টির বেশি নিজস্ব পরিবহন, শতাধিক হাব এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে ক্যারিবি এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।

ক্যারিবির ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তারা এই ডেলিভারি কোম্পানি ব্যবহার করতে পারবেন।

ক্যারিবির ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, ‘উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এ লক্ষ্যে আমাদের যাত্রা।’

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত