হোম > অর্থনীতি > করপোরেট

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের জনপ্রিয় তিন মনিটর

বিজ্ঞপ্তি

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তিনটি জনপ্রিয় মনিটর মডেলের দাম কমিয়েছে। ফলে গ্রাহকেরা এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন। এটি কোনো সীমিত সময়ের অফার নয়; বরং এখন থেকে নতুন দামে ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে এ মনিটর মডেলগুলো পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় মডেলগুলো হলো ACC—WWF 13 C 22 I, CiNEXA—WD 238 I 11, CiNED—WD 27 GI 06

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘প্রাণবন্ত ভিজ্যুয়াল, স্টাইলিশ ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের এ মনিটরগুলো অফিশিয়াল কাজ, অনলাইন ক্লাস, প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও গেমিং পারফরম্যান্সের জন্য হতে পারে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি সঙ্গী।’

মডেলগুলোর নতুন মূল্য ও ফিচার বিবরণ—

১. ACC WWF 13 C 22I মডেল—নতুন মূল্য: ৮,৯৯৫ টাকা (আগে ছিল ৯,২৫০ টাকা)।

ফিচার: ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং ৮৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট। ২টি বিল্ট-ইন ৩ ওয়াটের স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় না। লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি টেকনোলজি চোখের আরাম নিশ্চিত করে। এইচডিএমআই, ভিজিএ, ভিইএসএ মাউন্ট এবং ওয়াই বা টি-কেপ স্ট্যান্ডসহ প্রয়োজনীয় সব ধরনের কানেকটিভিটি ও ফিচার এতে রয়েছে।

২. CiNEXA WD 238 I 11 মডেল—নতুন মূল্য: ১৫,৭৫০ টাকা (আগে ছিল ১৭,৭৫০ টাকা)।

ফিচার: ২৩.৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরে রয়েছে ৭৫ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ও ফ্রিসিংক সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং ইউএসবি ৩.০সহ একাধিক আধুনিক পোর্ট সুবিধা। তিন দিকে ফ্রেমলেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, পিভট ও হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।

৩. CiNED WD 27 GI 06—নতুন মূল্য: ৩২,৭৫০ টাকা (আগে ছিল ৩৩,৭৫০ টাকা)।

ফিচার: ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লেসমৃদ্ধ এই মনিটরে রয়েছে ১৬৫ হার্টজ (ডিপি) ও ১৪৪ হার্টজ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং এনটিএসসি ৯৩ শতাংশ ও অ্যাডোব আরজিবি ৯৫ শতাংশ কালার গ্যামাট। এতে আছে ২টি ২ ওয়াটের বিল্ট-ইন স্পিকার, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলজি, তিন দিকে ফ্রেমলেস ডিজাইন এবং ব্যাকলাইটিং সুবিধা। কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই ২.০ ও ডিপি ১.৪ পোর্ট, অডিও আউট এবং ভিইএসএ মাউন্ট সাপোর্ট।

অত্যাধুনিক অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটি হাইট, টিল্ট, সুইভেল ও পিভট সাপোর্ট করে, যা গেমার ও প্রফেশনাল ইউজারদের জন্য এটিকে আদর্শ করে তোলে।

প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী দ্রুততম আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য প্রযুক্তি অভিজ্ঞতা দেবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কার দিল ওয়ালটন

জনতা ব্যাংকের ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত

রাইডারের জন্য ফুডির বিনা মূল্যে দুর্ঘটনা বিমা সুবিধা

বর্ণিল আয়োজনে পাবনায় উদ্‌যাপিত হলো ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম সমন্বিত ইনসুরটেক অ্যাপ চালু করল ল্যাবএইড

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিকুঞ্জ প্রভাতী মেলার উদ্যোগে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ আয়োজন

আইডিএলসি ফাইন্যান্স ও সিটিব্যাংক এনএর মধ্যে চুক্তি স্বাক্ষর