হোম > অর্থনীতি > করপোরেট

র‍্যাংগস ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনে রেফ্রিজারেটর জিতলেন ৪ ভাগ্যবান

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র‍্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র‍্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র‍্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র‍্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র‍্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র‍্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।

এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—

-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।

-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র‍্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।

-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র‍্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।

-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র‍্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র‍্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র‍্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।

ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

বিটিআইয়ের নতুন সিইও মাহবুবুর রহমান

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ

প্রগতি ইনস্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিংয়ের উদ্যোগে ৬০ হাজার মানুষ পাবে বিনা মূল্যে চোখের চিকিৎসা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’

বিকাশ পেমেন্টে সাপ্তাহিক পুরস্কার, জেতার সুযোগ ৫০ গ্রাহকের

মানবিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’